মা হারা – দেবযানী দত্ত

দেবযানী দত্ত

দুগ্গা মা আসছো নাকি তুমি ,
সবাই দেখছি হাসি খুশি ,
আমার মন শুধুই কেনো
করছে পাগলামী !!!

মনে পড়ছে পুজো এলেই
যেতাম মার কাছে ছুটে ,
তাঁর কোলের ‘পরে
পড়তাম আমি লুটে ।

আজ আর কেনো
লাগছে না মা তবে
কোন আনন্দ মনে ,
ঢাকের সুরে বাজছে
যেন বিষাদ সুর
মনের নিভৃত কোণে ।

শান্ত হতাম
মা র ছোঁয়ায় সেদিন
শান্তি পেতাম
গাঁয়ের শীতল ছায়ে ,
বুঝতে পারি
হারিয়েছি আমি
মায়ের সাথে গাঁয়ে ॥

–দেবযানী দত্ত

রহস্যময়ী অযোধ্যা – ২য় পর্ব – শুভ্রজিত মুদি

রহশ্যময়ী অযোধ্যা
শুভ্রজিত মুদি

➡ ➡ …”রহস্যময়ী অযোধ্যা – ১ম পর্ব” এখানে পড়ুন

রহশ্যময়ী অযোধ্যা
রহশ্যময়ী অযোধ্যা

রাস্তায় না হেটে আমি আর অভি পাহাড়ি ঢালু পথে শর্টকার্ট নিয়ে চললাম । অভি খুব ভয়ে ভয়ে পিছুপিছু হাঁটছে । শাল গাছের ঘন জঙ্গলের মাঝে পাহাড়ি হাটা পথ, মাঝে মাঝে কাঁটা গাছ, কেদু পাতার গাছ, কত নাম না জানা লতা । এসবের মাঝে আমি আর অভি এগিয়ে যাচ্ছি । ওর পিঠে একটা ব্যাগে টিফিন আর জল। আমার ব্যাগে কিছু দরকারি জিনিস যেমন আতস কাচ, দুরবিন, ছুরি, দড়ি, ব্ল্যাক টেপ, টর্চ, গ্যাস লাইটার ইত্যাদি । কিছুটা পথ চলার পর অভির দিকে তাকিয়ে দেখলাম ও এখনও চিন্তামগ্ন । ওকে হালকা করার জন্য আমি ‘লালপাহাড়ির দেশে যা’ গানটা গুনগুন করে গাইতে লাগলাম, যদিও বলে রাখা ভালো আমি খুব খারাপ গান করি । আমার বেসুরো গলা শুনে অভির গলার ভেসে এলো ‘লাল পাহাড়ির দেশ’ । আমি মন্ত্রমুগ্ধ হয়ে শুনতে লাগলাম । সকালে শাল বনের গাছের ফাঁকে রোদ ঠিকরে পড়ছে । শিশির ভেজা পাতাগুলো সোনালি রোদের আভায় আরও চকচক করছে । মাঝে মাঝে একটা দুটো বন মোরোগ দেখতে পাচ্ছি । আমরা হেটে চলেছি উঁচুনিচু পাহাড়ি পথ দিয়ে ।

এবার অভি একটা দ্বীর্ঘশ্বাস নিয়ে  একটু স্পষ্টভাবে বলল ‘কোথায় যাচ্ছি আমরা ?’

আমি হেসে বললাম ভয় পাচ্ছে ? ভয় না, বাকিদের নিয়ে এলে ভালো হতো না ? এভাবে একা একা ! কিছু যদি হয়ে যায় ?

আমি কিছু জবাব না দিয়ে দ্রুত হাঁটতে লাগলাম ।

কি এমন করতে যাচ্ছিস বলতো ! সবাই মিলে এলেই তো পারতিস ।

এসব কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছি সেই নিষিদ্ধ, দুর্গম পাহাড়ের দিকে । জঙ্গল ক্রমেই ঘন, আরও ঘন হয়ে যাচ্ছে । মঙ্গল মাঝি তো বলেইছিল এদিকে লোকজন আসে না । না আসারই কথা । জঙ্গল এতই ঘন যে দিনের আলোতেও গা ছমছম করছে । শীতের সকালেও  ঘাম দিচ্ছে । এবার দ্রুত হাটা যাচ্ছে না । লতাপাতা কেটে একটু একটু করে এগোচ্ছি । যে করেই হোক পৌঁছাতেই হবে কালকের সেই জায়গায় । কাল দুর থেকে যা  দেখেছিলাম সেগুলো কি জানতে হবেই আমাকে । এসব ভাবতে ভাবতে এগিয়ে চলেছি হঠাৎ দুরের ঝোপটা নড়ে উঠলো । ভয়ে আমি আর অভি দুজনেই একটা শাল গাছের আড়ালে লুকিয়ে বসে পড়েছি । কিছুক্ষন সব স্থির । ভয়ে বুক দুরুদুরু করছে । আমি ধীরে ব্যাগ থেকে ছুরিটা বের করে শক্ত হাতে ধরলাম । অভি আরও ভয় পেয়ে গেছে আমাকে ছুরি বের করতে দেখে ।

কাপাকাপা গলায় বলল কি আছে ঝোপে ? তুই কি করতে এসেছিস ? কেই বা হারিয়ে গিয়েছিল এই জঙ্গলে ?

আমি ধীরে চাপা গলায় বললাম সব উত্তর পাবি কিন্তু এটা কি প্রশ্ন করার সময় ! আমি কি করে জানব ঝোপে কি আছে ! কিছুক্ষন সব চুপচাপ ।

অভি বলল একটা পাথর ছুড়ে দেখ না ।

আমি ধীরে ধীরে পা টিপে টিপে এগিয়ে যাচ্ছি ঝোপের দিকে । অভি হাতের লাঠিটা শক্ত করে ধরে আমার পিছুপিছু আসছে ।

কই কিছুই নেই তো ! তাহলে ঝোপটা এত জোরে নড়ে উঠলো কেন ? কে ছিল এখানে ? কোথায় বা গেল ? অদৃশ্য হয়ে গেল নাকি ! আমরা একে অপরের মুখের দিকে তাকিয়ে রইলাম । ভয়ে ভয়ে চারিদিকে তাকিয়ে দেখছি । ঠিক তখনই অভি অস্থির ভাবে বলল, ‘আমার সব প্রশ্নের উত্তর চাই, নাহলে আমি আর এক পা এগোব না ।’ আমি কিছু না বলে ছুরিটা ব্যাগে ভরে এগোতে লাগলাম । অভি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমার উত্তরের অপেক্ষা করল । আমি কোন উত্তর না দিয়ে হেটে চলেছি সেই উত্তরের ঘন জঙ্গলটার দিকে । হাটতে হাটতে বললাম, ‘তোর পেছনে কে দাঁড়িয়ে দেখ ।’ অভি কোনো কিছু না দেখে “ও মাগো” বলে ছুটতে লাগলো আমার দিকে । হাপাতে হাপাতে বলল, ‘আজ যদি জ্যান্ত ফিরে যাই দুজনেই, তাহলে তোর কপালে দুঃখ আছে ।’

কিন্তু এখন কেমন গা ছমছম করছে । মনে হচ্ছে কেউ যেন লুকিয়ে লুকিয়ে আমাদের দেখছে, কেউ যেন আমাদের সাথেই হাটছে ।

আমি বললাম, ‘ অভি এর পর সাথে সাথেই হাটবি, পিছিয়ে পড়বি না ।’

কোনো এক অজানা ভয় আমাকে কুড়ে খাচ্ছে । ভয়ে ভয়ে একটু একটু করে এগোচ্ছি । এভাবে মিনিট চল্লিশ হাঁটার পর সামনে কিছু দেখে  থমকে দাঁড়িয়ে দুজনেই হা করে তাকিয়ে আছি । এত ঘন জঙ্গলের মাঝে ফাঁকা জায়গা ! মাঠের মতো পুরো সমতল বিশাল ফাঁকা জায়গা, অবাক করার মতো । বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই । কেও যেন রোজ পরিষ্কার করে । মাঠের মাঝের ঘাসটা যেন প্রচন্ড তাপে ঝলসে গেছে । আমি দৌড়ে গেলাম মাঠের মাঝখানে । সাথে অভিও ।

অভি বলল, মঙ্গল মাঝি তো বলেছিল এখানে কেউ আসেনা, তবে কি !

অভি আমাদের ছুটি বাড়িয়ে দিতে হবে । বেশ কয়েক দিন থাকতে হবে অযোধ্যায় । রহস্যময়ী অযোধ্যার অজানা রহস্য আমাকে জানতেই হবে । এখানে এমন কিছু চলছে যা সবার অজনা, সাধারণ মানুষের অলক্ষে । তুই সাথে থাকবি তো ?

বোতলের জল খেতে অভি বলল হুম ।

কিন্তু ভয় হচ্ছে, যাদের স্বাধীন প্রাঙ্গনে আমরা অনধিকার প্রবেশ করেছি তারা কি আমাদের ছেড়ে দেবে ? এতদিন তারা এই জঙ্গলকে দুর্ভেদ্য করে রেখেছিল । আজ হঠাৎ আমরা তাদের মুক্তাঙ্গনে । বিপদের সম্ভাবনা প্রবল । বেঁচে ফেরার আশা প্রায় নেই । অভি এসবের তোয়াক্কা না করে মাঠের ঘাসে শুয়ে হাত পা ছড়িয়ে আরাম করছে । ভয়ঙ্কর বিপদের সম্মুখিন হতে ভেতরে ভেতরে প্রস্তুত হচ্ছি আমি । অপেক্ষা করছি তাদের ।

— শুভ্রজিত মুদি

শৈশব – দেবযানী দত্ত

Devjani Dutta

দেবযানী দত্ত

শৈশব মানে
মায়ের কোল ,
বাবার ধমক ,
ঠাকুমার আঁচার ,
পিসির সাজের জিনিস
লুকিয়ে নিয়ে
ভূতের মতো সাজা।
দুপুর বেলা না ঘুমিয়ে
পাশের বাড়ীর
গোয়াল ঘরে —
পুতুলের বিয়ে ।
আর ও আছে শৈশবে —
একটা ভাঙ্গা ব্লেড দিয়ে
রান্না বাটির আনাজ
কাটতে হবে …
শীতের দিনে
ক্ষেতে গিয়ে
ছোলা গাছে
হামলা দিয়ে
তারপরেতে
আখের ভূঁয়ে
আখ ভেঙ্গে খাওয়া ।
আর ও তো
অনেক কিছু
আছে শৈশবে ,
যখন ই থাকবো একা
রানু ,মিতা , নূপুর —
তোদের জন্য
দু ফোঁটা চোখের জল
ঠিক গড়াবেই ॥

–দেবযানী দত্ত

যদি চলে যায় – পার্থসারথি দত্ত

Parthasarathi Dutta
পার্থসারথি দত্ত

যদি চলে যায় কোনদিন
পৃথিবীর এই ধুলোমাটি পথ ছেড়ে,
যদি মরন আসে কভু,
তোর কাছ থেকে আমাকেই নিতে কেড়ে।

পারবি সেদিন আগলে রাখতে মোরে?
পারবি, সেদিন বাঁধতে সে ফুলডোরে?
যে ফুল দিয়ে মালা গেঁথেছিনু ওরে
আজ সেই মালা ধুলায় লুটাই যেরে।

সে মালায় ছিল হাজার তারার আলো
রামধনু রং ভিড় করেছিল তাতে।
আর ছিল তাতে অনেক স্বপ্ন আঁকা
যে স্বপ্ন মোরা দেখেছিনু একই সাথে।

আজ তা মলিন, সবই হোল শেষ যে রে,
পারবি কি আর বাঁধতে সে ফুলডোরে?

– পার্থসারথি দত্ত

GBS’এর ৩ বন্ধু… on the top of the hill – শুভ্রজিত মুদি

Amit, Subhrajit, Partha
শুভ্রজিত মুদি
Amit, Subhrajit, Partha
Amit, Subhrajit, Partha

GBS শুধু একটা গ্রুপের নাম নয় আমার রোজের জীবনে আর পাঁচটি গুরুত্বপুর্ণ কাজের মতোই সমান গুরুত্বের অঙ্গ হয়ে গেছে । স্বজাতী প্রেম এবং সামাজিক দায়বদ্ধতার একটা সহজ পাঠ পেয়েছি এই গ্রুপের হাত ধরেই । অনেক বন্ধু পেয়েছি, অনেক অভিভাবক পেয়েছি যারা তাদের মহানুভবতায় আমাকে আকৃষ্ট করেছে । এমনি ভাবেই হঠাৎ পরিচিত হয়েছি পার্থদার সাথেও । বহু আখাঙ্খিত সাক্ষাৎ ঘটল আজ তার সাথে । রক্তের সম্পর্ক না থাকা সত্বেও কেমন যেন আপন মনে হল । তার ছবি দেখেছি, আর সেই দেখার উপর বিশ্বাস করেই চলন্ত টোটো থেকে ভীড় বাজারে দাড়িয়ে থাকা কর্মব্যাস্ত পার্থদাকে চিনে নিতে অসুবিধে হয় নি । তার বাড়ি যাই, আতীথেয়তা আর সৌজন্য বোধের প্রতিমুর্তী সে এবং তার পরিবার । জ্যাঠিমা ছিলেন বাড়িতে । খুব ভালো মানুষ তিনি । তারপর পার্থদা তার কর্মচারিদের একা ছেড়ে সব ব্যস্ততা দুরে সরিয়ে আমাদের পাহাড়ের কোলে গড়ে ওঠা ঝালদা (23.3283° N, 86.2336° E) শহরের সাথে পরিচয় করায় । খুব সুন্দর, গোছানো শহর । ধন্যবাদ পার্থদা । ধন্যবাদ GBS

–শুভ্রজিত মুদি

 

 

 

ছল করিসনে – দেবযানী দত্ত

woman

দেবযানী দত্ত

ও পুরুষ ! ! তুই মরদ হবি মোর ! ! !
সঙ্গে মোরে রাখতে চাস তোর ? ? ?
কি বলছিস্? ? ঘর বান্ধবি ! !
নদীর ধারের ভুই এ .—
বেশ তাহলে সন্ধ্যা বেলা
থাকবো মোরা ডিঙ্গা র ‘পরে শুয়ে ।
ও পুরুষ তুই আনবি গেঁন্দাফুল ,
গলায় শুধু নয় রে পুরুষ —
ওই মালায় তুই বেঁধে দিস
আমার এলো চুল ।
কি বলছিস ??
আমায় তুই ভালোবাসি স !!!!
যখন তখন তুই
তাই কি কাছে আসিস,
হাতের ‘পরে হাতটি রেখে
তাই কি পাশে বসিস্ ? ?
ভালোবাসার ছল তুই
করিসনে মোর সনে —-
তোর চোখের ওই আয়নায়
দেখে লিবো মুই
কি আছে তুর মনে ॥

–দেবযানী দত্ত