বিকেলবেলা,বসেবসে শুধুই ভাবছি।আজ যে ভাইগুলো দেশের জন্য ভারত মাতার জন্য প্রাণ দিচ্ছে,তাদের পরিবার ছেড়ে তারা বহুদূরে দেশের ও মা বোনের সম্মান রক্ষা করে চলেছে।অথচ এই ভাইয়েরাই যখন সামান্য ভুল করে তখন শাস্তি অনিবার্য।
আমাদের ভাবা প্রয়োজন সৈনিক ভাইয়েরা যেমন দেশের কথা ভেবে দেশ কে আগলে রেখেছে নিজেদের জীবন উৎসর্গ করে,তেমনই অনেক ভাই আছে,আমাদের অজান্তে তারা আমাদের অনেক উপকার করে,হয়তো জীবন দিয়ে নয় তাই আমরা গণনা করতে পারিনা।কিছু ক্ষেত্রে ত্রুটি হয়ে থাকে,কিছু ভুল কে ক্ষমা করা যায়না কি।
মা নিজের ছেলেকে পাঠাচ্ছে,সদ্য বিবাহিত স্ত্রী যার বিয়ে বছরও পেরোয় নি,যাদের প্রেম করার বয়স কিন্তু তারা জীবন যুদ্ধে নেমে পড়েছে। আমাদেরই স্বার্থে,দেশের স্বার্থে প্রানপনে লড়াই করে চলেছে।
আনমনা হয়ে জানালা দিয়ে বহুদূর তাকিয়ে দেখছি,ভাবছি আর কতদিন এভাবে আমাদেরই দেশের সন্তানকে আমাদের ভাইদের কে এভাবে হারাবো।
তাদেরও তো কত স্বপ্ন কত আশা এই সুন্দর জীবন টাকে নিয়ে।কেন তাদের হারিয়ে ফেলছি আমরা।বারবার প্রশ্ন টা প্রশ্নই থেকে যাচ্ছে।উত্তর দেওয়ার মত কেও নেই।
মনটা ভীষন খারাপ হয়ে পড়েছে,এমন সময় কে যেন কানে কানে বললো আমি তোমাকে ভীষন ভালোবাসি।চমকে উঠলাম,এতো কোকিল কন্ঠি বসন্তের দূত।
হ্যাঁ, তাই তো।ঠিক মানুষের মনের সাথে মিলিয়ে কোথাও অঝোরে বৃষ্টি,কোথাও ঝলমলে রৌদ্র।এই তো মানুষের জীবন।
কান্না হাসি,পাশাপাশি। থাকবেই।।
থাকবেই,বসন্তের এই বিকেল।
🙏
